1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

এই গরমে শরীর ঠান্ডা রাখতে রুটি নাকি ভাত খাবেন?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

গরমে শরীর সুস্থ রাখতে হলে এমন খাবার খেতে হবে যা ঠান্ডা রাখতে পারে। বিভিন্ন ধরনের ফল-সবজি ও পানীয় আছে যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে ভাত-নাকি রুটি, গরমে কোনটি বেশি উপকারী?

অনেকেরই ধারণা, গরমে ভাত খাওয়া সবচেয়ে স্বস্তিকর। আবার কারও কারও মতে, রুটিই স্বাস্থ্যের জন্য ভালো। আসলে স্বাস্থ্যগুণের দিক থেকে একে অপরকে পাল্লা দেয় ভাত-রুটি। ভাতে আছে ভিটামিন বি, ম্যাঙ্গানিজ ও আয়রনের মতো উপাদান।

ভাতে আছে ম্যাগনেশিয়ামের মতো উপাদানও। যা পেশির কার্যক্ষমতা বাড়ায়। পেশি সচল রাখে। কার্বোহাইড্রেট থাকায় ভাত পেটের যত্ন নেয়।

অন্যদিকে রুটিতেও আছে ফাইবার। যা ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। তবে শরীর ঠান্ডা রাখতে কোনটি ভালো?

এ বিষয়ে ভারতের পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, ভাত খেলে শরীর ঠান্ডা থাকবে আর রুটি খেলে বেশি গরম লাগবে, এই ধারণা একেবারেই সঠিক নয়।

খাওয়াদাওয়া একান্তই ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। ভাতে পানির অংশের পরিমাণ বেশি। তাই গরমে ভাত খাওয়ার পর স্বাভাবিকভাবে আলাদা তৃপ্তি হয়।

তবে তার মানে এই নয় যে রুটি খাওয়া যাবে না। রুটি খেয়ে কেউ যদি হজম করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। আবার কারও যদি মনে তিনবেলা ভাত খাবেন, সেটাও খেতে পারেন।

তবে হজমের গোলমাল থাকলে রুটি না খাওয়াই ভালো। শারীরিক কোনো সমস্যা না থাকলে, ভাত হোক কিংবা রুটি সবকিছুই পরিমাণমতো খেয়ে সুস্থ থাকা যায়।

তাই ভাত নাকি রুটি, এই বিতর্কের কোনো সঠিক জবাব পাওয়া কঠিন। এই পুষ্টিবিদের মতে, ভাতের মধ্যে শীতলভাব বেশি এ কথা অস্বীকার করা যায় না।

তবে রুটি খেয়ে যদি হজম করা যায়, তাতেও কোনো সমস্যা নেই। তবে ভাত বা রুটি যা ই খান, গরমে পরিমাণ কমিয়ে খাওয়াই ভালো। তাহলে শরীর ঝরঝরে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট