1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলা খালের সৌন্দর্যে নতুন মাত্রা: ভাসমান জিজেইউএস ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং পয়েন্টে বিনোদনের নতুন ঠিকানা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ভোলাবাসীর বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে ভোলা শহরের সদর হাসপাতাল সংলগ্ন খালে নির্মিত ভাসমান জিজেইউএস ল্যান্ডিং স্টেশন কায়াকিং পয়েন্টএটি এখন শহরের বিনোদন পিপাসুদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। সৌন্দর্য পরিবেশ সচেতনতা—দুইয়ের মেলবন্ধনে গড়ে ওঠা এই স্থাপনাটি ইতোমধ্যেই সবার মনে জায়গা করে নিয়েছে।

খালের পানির উপর ভাসমান এই স্টেশন কায়াকিং সুবিধা শিশু-কিশোরদের জন্য যেমন আনন্দের, তেমনি বড়দের জন্যও নির্মল বাতাসে কিছুক্ষণ কাটানোর অনন্য সুযোগ। নামমাত্র মূল্যে কায়াকিং করতে পারে শিশুরা। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা রক্ষায় দক্ষ জনবল, যারা প্রতিনিয়ত খাল আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখছেন।

স্থানীয় দোকানদার খোরশেদ আলম জানান, “খালটি আগে ময়লা-আবর্জনায় ভরা ছিল। কিন্তু গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ল্যান্ডিং স্টেশন কায়াকিং পয়েন্ট করার পর থেকে পরিবেশ অনেক সুন্দর হয়েছে। দোকানদাররা এখন আর খালে ময়লা ফেলেন না।”

স্থানীয় বাসিন্দা মো. খোকন বলেন, “আমার সন্তানেরা এখানে কায়াকিং করতে আসে। আগে খালের পানিতে দুর্গন্ধ ছিল, কচুরিপানায় ভরা ছিল। এখন সেটা একদম নেই। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে তারা বিনোদন উপভোগ করছে।”

বিষয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, “এক সময়ের ময়লার ভাগারে ভরা খালটিকে আমরা নিয়মিত পরিচ্ছন্ন করে এখনকার পরিবেশে রূপ দিয়েছি। প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন ঘুরতে। এটা ভোলার পর্যটনে একটি নতুন দিগন্তের সূচনা করেছে।”

পর্যটন, পরিবেশ সচেতনতা কমিউনিটি অংশগ্রহণের এই যুগপৎ উদ্যোগ শহরবাসীর জন্য যেমন আনন্দের, তেমনি এক ইতিবাচক বার্তাও বহন করছে। ভোলা খাল এখন আর শুধুই একটি খাল নয়, এটি হয়ে উঠছে শহরের হৃদয়স্পর্শী বিনোদন কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট