1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবারটির এখন একটাই দাবি—কাওসার হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা।

 

বাবাকে হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে কাওসারের চার সন্তান। ছয় বছরের তুবার প্রশ্ন, ‘আমি বাবা বলে কাকে ডাকব?’ চার বছরের আবু হুরাইরা এখনো হয়তো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কখনো ফিরে আসবেন না। ১০ বছরের নুসরাত বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায়। আর ১৪ বছরের ফাতেমার দুশ্চিন্তা, বাবার অবর্তমানে তাদের পড়াশোনার খরচ কীভাবে চলবে।

স্বামীকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কাওসারের স্ত্রী সাগরী বেগম। পরিবারের সদস্যদের আহাজারির মধ্যেও তাঁর একটাই দাবি—স্বামী হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের একতার বাজারে কাওসার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনসহ বিভিন্ন বয়সী স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তাঁদের হাতে ‘কাওসার হত্যার বিচার চাই’, ‘দোষীদের ফাঁসি চাই’ এবং ‘সাতলা রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

 

মানববন্ধনে স্বামী হত্যার বিচার দাবি করে সাগরী বেগম বলেন, ‘আমি স্বামী হত্যার বিচার চাই। তাদের ফাঁসি চাই। আমার পরিবারকে দেখার মতো আর কেউ রইল না।’

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলায় শাহ আলমের চায়ের দোকানের সামনে কাওসার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মো. আবদুল হক হাওলাদার। সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাওলাদার, হামলায় আহত যুবদল নেতা রাশেদ আমিন হাওলাদার, নিহতের মেজো ভাই মোস্তফা হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, সাবেক ইউপি সদস্য এনামুল হাওলাদার এবং সাতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ।

 

এ সময় উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদার, নিহতের স্ত্রী সাগরী বেগম, পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

চারটি নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ, একজন স্ত্রীর বেঁচে থাকার সংগ্রাম আর একটি পরিবারের অপূরণীয় ক্ষতি—সবকিছু মিলিয়ে কাওসার হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। পরিবারের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাঁদের আইনের আওতায় আনা হবে এবং তারা ন্যায়বিচার পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট