1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

মো. সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ভোলায় সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার স্কুল, মাদ্রাসা, মসজিদ ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।
বরিবার ৬ সেপ্টম্বর ২০২৬ দুপুরে ভোলার চরগাজী এলাকায় গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পরিচালিত ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
কর্মসূচির আওতায় নারিকেল, কদবেল, মেহগনি ও নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, এসব চারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উপকারভোগীদের বাড়ির আঙিনায় এবং প্রতিষ্ঠানের প্রাঙ্গণে রোপণ করা হবে।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান ও ভোলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল হক অনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আর এইচ এল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান (টিপু)। এ সময় প্রকল্পের কারিগরি কর্মকর্তা এস. এম. সাকিবুল ইসলাম, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মো. নুরনবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলজ গাছ একদিকে স্থানীয় মানুষের পুষ্টিচাহিদা পূরণে সহায়তা করবে, অন্যদিকে বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ আচ্ছাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট