1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বরিশাল ও পটুয়াখালী জেলার বার্ষিক কর্মী সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারের সুফিয়া কামাল হলরুমে আয়োজিত এ সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন স্বচ্ছতা, সেবার মান এবং কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে সংস্থার অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন মহিন বলেন, প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি ভবন, অবকাঠামো বা সম্পদে নয়, বরং কর্মীদের নিষ্ঠা, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর নির্ভর করে। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তারাই সংস্থার মুখ। তাঁদের কাজ, আচরণ ও সেবার মানের মধ্য দিয়েই সাধারণ মানুষ জিজেইউএসকে মূল্যায়ন করে। তাই প্রতিটি কর্মীকে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে বাস্তবায়নকালে যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেগুলো আন্তরিকভাবে তুলে ধরতে হবে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান গ্রহণের মাধ্যমেই সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করা সম্ভব। ভবিষ্যতে সেবার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং উপকারভোগীদের আস্থা আরও সুদৃঢ় করতে জিজেইউএস ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আজাদ হোসেন। আলোচনা পর্বে দুই জেলার বিভিন্ন শাখার হিসাবরক্ষক ও মাঠ কর্মকর্তারা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। মাইক্রোক্রেডিট কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।

অংশগ্রহণকারী কর্মীরা জানান, এ ধরনের সম্মেলন পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তাঁদের মতে, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও বাস্তবভিত্তিক মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ হবে। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট