1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর আবু বকর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের কাদামাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার দক্ষিণ রণগোপালদী গ্রামের একটি পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২২ জুলাই) দুপুরে বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আবু বকর মৃধা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বাজার ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত একটি ভিটার বীজতলার পাশে আবু বকরের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের জানানো হলে তারা এসে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, “সকালে খবর পেয়ে গিয়ে দেখি বাবার লাশ কাদামাখা অবস্থায় পড়ে আছে। লাশের ময়নাতদন্তের জন্য আমরা পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে আছি।”

রণগোপালদী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি জানার পর থানায় খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “পুলিশ লাশ উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট