1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকায় তাঁর নাম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির তালিকা অনুযায়ী, সভাপতি হিসেবে রয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরু ইসলাম মনি। কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ আন্দালিভ রহমান পার্থ বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতে তাঁর অবস্থান সবসময়েই আলোচনায় আসে।
পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভোলা-১ আসনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ দেখা গেছে। তাঁরা আশা করছেন, নতুন দায়িত্বে সংসদ সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সংসদীয় পরিবেশ আরও গতিশীল করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের বক্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পালনে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সংসদ সদস্যদের কল্যাণ ও ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, পার্লামেন্ট মেম্বারস ক্লাব জাতীয় সংসদ সদস্যদের পারস্পরিক যোগাযোগ, বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট