1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পরিপ্রেক্ষিতে পটুয়াখালীতে আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে জেলা যুবদলের নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী জেলা যুবদল কার্যালয়ের সামনে থেকে এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন আদালত মাঠ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।

এরপর বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী, সাবেক সহ-সভাপতি নুরুল আমিন গাজী, সাবেক সহ-সভাপতি ইমরুল আহসান এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

বক্তারা বলেন, সময়োপযোগী, যোগ্য ও শক্তিশালী একটি কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁরা কৃতজ্ঞ। তাঁরা নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট