1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫৩ হাজার টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি আভিযানিক দল গত শুক্রবার (৫ জুন) রাত ১০টা ১৫ মিনিটে কুয়াকাটা পৌরসভার একটি আবাসিক হোটেলের পেছনের টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. শাহিন আলম ফকির (৪২) ও মো. ইমরান হাওলাদার (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন আলম ফকির বরগুনা জেলার আমতলী উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। অপরজন ইমরান হাওলাদার পটুয়াখালী জেলার তুলাতলী এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট