1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

বিএনএসবি চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার অনুদান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে আমেরিকা প্রবাসী মো. মাহাবুবের উদ্যোগে ১০টি হুইলচেয়ার অনুদান প্রদান করা হয়েছে। রবিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করা হয়।

অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও রোগীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে চলাচলে অক্ষম রোগীদের চিকিৎসা সেবায় হুইলচেয়ারগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

হাসপাতাল কর্তৃপক্ষ অনুদানদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে রোগীদের সেবার মান আরও উন্নত হবে।

বাংলাদেশে দৃষ্টিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবায় গতিশীলতা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ। বিএনএসবি (বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক ব্লাইন্ড সোসাইটি) চক্ষু হাসপাতাল সারা দেশে চক্ষুচিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে আসছে। প্রবাসী ও স্থানীয় দাতাদের সহযোগিতায় এসব প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম আরও জোরদার হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট