1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান আমতলী হত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার সৈয়দ আবদাল আহমদ নিযুক্ত হলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী ঐতিহাসিক সাফল্য: প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশের নারী দল বাউফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে শিক্ষার্থীদের চরম ভোগান্তি কুয়াকাটায় সরকারি কেওড়া বাগান থেকে গাছ কাটাকে কেন্দ্র করে বন কর্মকর্তাদের ওপর হামলা ও লুটপাট বিএনএসবি চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার অনুদান মৃত্যুর কাছে হার মানলো অর্ধশত বয়সী বন্য হাতি দীর্ঘ চিকিৎসার পরও বাঁচানো গেল না বন্য হাতি লংগদুতে ইয়াবা সেবনের সময় ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

মৃত্যুর কাছে হার মানলো অর্ধশত বয়সী বন্য হাতি দীর্ঘ চিকিৎসার পরও বাঁচানো গেল না বন্য হাতি

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলায় দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে লোকালয় সংলগ্ন এলাকায় হাতিটি মারা যায়।

স্থানীয়রা জানান, সকালে হাতিটিকে মাটিতে শুয়ে থাকতে দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি হয় এবং একপর্যায়ে মৃত্যু ঘটে। মৃত হাতিটির বয়স আনুমানিক ৬০ বছর।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটি দীর্ঘদিন ধরে পায়ে ক্ষত, ফোলা ও শারীরিক দুর্বলতায় ভুগছিল। কয়েক দফা চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। সর্বশেষ কয়েক সপ্তাহ আগেও বন্যপ্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটির চিকিৎসা করেন।

পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। সুবলং রেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
পরবর্তীতে ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী হাতিটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট