1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ গ্রেফতার; সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব মহিউদ্দিন আহম্মেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিন আহম্মেদের বড় ভাই আবুল কালাম আজাদ। তিনি জানান, হঠাৎ খবর পান যে ডিবি পুলিশ মহিউদ্দিনকে আটক করেছে এবং মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, “মহিউদ্দিন আওয়ামী লীগ সরকারের সময়েও নির্যাতিত হয়েছেন। তাঁকে বিএনপি-জামাত ট্যাগ দিয়ে রাখা হয়েছিল। অথচ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দুইবার মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন।”

মহিউদ্দিন আহম্মেদ পটুয়াখালী শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় শিক্ষানুরাগী ও ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের পরাজিত করে দুইবার মেয়র নির্বাচিত হন। শুধু মেয়রই নন, তিনি দু’বার পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

স্থানীয়দের অভিমত, মেয়র থাকাকালীন শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বাজার উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাই তাঁকে অনেকেই ‘শহরের উন্নয়নের রূপকার’ বলে আখ্যা দেন।

এদিকে গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেঈ তাঁর মুক্তির দাবি জানান, আবার কেউ কেউ আইনের প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আইন সবার জন্য সমান’। ফেসবুক ও টিকটকে #মহিউদ্দিনআহম্মেদ #FreeMahiuddin হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট