1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন জানান, বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের চারটি বাসে করে শিক্ষার্থীরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এর মধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি বলেন, আহত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বাসটির সঙ্গে অন্য কোনো যানবাহন বা বস্তুর সংঘর্ষ হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকতে পারে।

দুর্ঘটনার পর আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় আহত ২৬ শিক্ষার্থীর মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—ইমন মৃধা, আরিফ, শহিদুল ইসলাম, মালিয়া মেহুনাজ, মিরাজ, মোরসালিন ইসলাম, সামিয়া, তানহা ও রাজর্ষি। তবে তাঁদের কারও মাথায় গুরুতর আঘাত লাগেনি বলে জানান তিনি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি সহকারী মোহাম্মদ রনি জানান, কলেজের ৪৪তম ব্যাচের ২৩৪ জন শিক্ষার্থী চারটি বাসে করে সোমবার বিকেলে শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজারের পথে রওনা দেন। পথে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

আহত শিক্ষার্থীদের দেখতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট