1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জোয়ারের স্রোতে একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে যাচ্ছে। হিন্দু আবাসনের পূর্ব পাশে ২ নম্বর আবাসন এলাকায় মিয়া জমিসাহ মসজিদের পাশ দিয়ে যাওয়া এ সড়কের একাধিক অংশ ইতোমধ্যে ভাঙনের কবলে পড়েছে। এতে সড়কসংলগ্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, সড়কের পাশ দিয়ে একটি খাল প্রবাহিত হওয়ায় জোয়ারের সময় পানির তীব্র স্রোত আছড়ে পড়ছে সড়কের কিনারে। এতে প্রতিদিনই সড়কের পাশের মাটি ধসে পড়ছে। প্রায় তিন মাস ধরে এভাবে ভাঙন চললেও স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
সড়কের পাশের মনপুরা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, সড়কটি প্রতিদিনই ভাঙছে। এতে মাদ্রাসাসহ আশপাশের স্থাপনাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. শাকিল বলেন, জোয়ারের সময় পানির স্রোতে রাস্তার পাড় ভেঙে যাচ্ছে। আমরা নিজেদের উদ্যোগে কয়েকবার বাঁধ দিয়ে রাস্তাটি রক্ষার চেষ্টা করেছি। কিন্তু স্রোতের কারণে বারবার তা ভেঙে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ৩ থেকে ৫ হাজার মানুষ চলাচল করেন। শিক্ষার্থী, বৃদ্ধ, নারী, অসুস্থ ব্যক্তি ও সাধারণ মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কটি আরও ভেঙে গেলে স্থানীয় মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো এলাকার যোগাযোগব্যবস্থায় সংকট তৈরি হতে পারে।
এদিকে সড়কের পাশে থাকা মিয়া জমিসাহ মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান ভাঙনের ঝুঁকিতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে এসব স্থাপনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয়রা বলেন, মনপুরার কলাতলী ইউনিয়ন একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। নানা সীমাবদ্ধতার মধ্যে বসবাস করা এই এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে পড়লে দুর্ভোগ আরও বাড়বে।

তাদের দাবি, ভাঙন আরও ভয়াবহ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট