1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী এলাকায় ব্যবসায়ী মো. সালাম আকনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুত করে রাখা প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযানের সময় ব্যবসায়ী সালাম আকন বাড়িতে না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, ‘পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের অবৈধ মজুত ও ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, জব্দ করা পলিথিনগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট