পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ রবিউল শিকদার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল শিকদার উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”