নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশি সেবা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বয়ে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) মহোদয়।
সভায় নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় পুলিশি সেবার মানোন্নয়ন, অভিযোগ গ্রহণ ও প্রতিকার কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।