1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুইজন আটক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলায় যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ।
সোমবার (২৭ মার্চ ২০২৬) ভোর চারটার দিকে সদর থানাধীন চরগাজী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা জব্দ করা হয়। একই সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মনির হোসেন (৫০) ও শহীদ সিকদার। তাঁদের বাড়ি ভোলা সদর উপজেলার চরগাজী এলাকায়।
জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট