1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বেড–মাদা পদ্ধতিতে লবণ সহিষ্ণু সবজি চাষে সাড়া, বদলাচ্ছে নারীদের আয় ও আঙিনার চিত্র অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে

চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও থানার ওসি মনিরুজ্জামান মোল্লার নির্দেশে ও তত্ত্বাবধানে বিশেষ অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করা হয়।
৩১শে জানুয়ারি সন্ধ্যা থেকে ১লা ফেব্রুয়ারি ভোর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুনেদ আহমেদসহ থানার একটি দল।
গ্রেপ্তারকৃত প্রধান আসামির নাম মোঃ মুক্তার হোসেন (পিতা: জামাল মিয়া)। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পূর্ব শ্রীরামপুর এলাকায়।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উদ্ধারকৃত তিনটি প্রাইভেট কারের মধ্যে একটি নরসিংদী সদর এলাকা থেকে এবং বাকি দুইটি রায়পুরা উপজেলা এলাকা থেকে উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির শ্বশুরবাড়ি শ্রীমঙ্গলের আউট সিগন্যাল এলাকায়। তিনি মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করতেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির পরিকল্পনাগুলো ওই স্থান থেকেই করা হতো।
এ ঘটনায় চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুলাউড়া থানা কর্তৃপক্ষ। পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট