1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বেড–মাদা পদ্ধতিতে লবণ সহিষ্ণু সবজি চাষে সাড়া, বদলাচ্ছে নারীদের আয় ও আঙিনার চিত্র অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে

জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বেলা ৩টায় জলঢাকা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের নেতৃত্বে আয়োজিত এই এই দোয়া মাহফিলে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে অনেকে চোখের পানি ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষও দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
দোয়া শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট