1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ভোলায় তিন দিনব্যাপী মূল্য সংযোজিত মাছের পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ প্রশিক্ষণের উদ্বোধন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ভোলায় তিন দিনব্যাপী ‘মূল্য সংযোজিত রেডি-টু-ইট মাছের পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে।
জিজেইউএস-এর প্রশিক্ষণ কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ কে এম নওশাদ আলম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপক মেহেদী হাসান ওসমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক মো. হুমায়ুন কবীর। সঞ্চালনার দায়িত্ব পালন করেন জিজেইউএস-এর উপ-পরিচালক অরুণ কুমার সিংহ।
প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো স্থানীয় মৎস্য উদ্যোক্তাদের মূল্য সংযোজিত মাছের পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের আধুনিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা। এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদী।
উদ্বোধনী বক্তব্যে ড. নওশাদ আলম বলেন, “মাছের পণ্যের মূল্য সংযোজন শুধু আয় বৃদ্ধি করবে না, বরং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে। এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
পিকেএসএফ-এর প্রতিনিধি মেহেদী হাসান ওসমান বলেন, “গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর। আমরা এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে পিকেএসএফ-এর ১৫টি সহযোগী সংস্থার মৎস্য কর্মকর্তা ও মৎস্য উদ্যোক্তাসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ কর্মসূচি আগামী তিন দিন ধরে চলবে, যেখানে বিশেষজ্ঞরা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট