1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা-১ আসনে পার্থের পক্ষে প্রতিদিনই ভোট চাচ্ছেন স্ত্রী শেখ শাইরা শারমিন ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন, থাকছে ড্রোন নজরদারি স্বর্ণ ও রৌপ্যে অস্থির লেনদেনে দর বৃদ্ধি; সিএমই আবার মার্জিন বাড়িয়েছে জাপানের সাবেক মুদ্রা প্রধান: বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপের সঙ্গে সুদহার বাড়ানো দরকার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে পারমাণবিক আলোচনায় ডি-এসক্যালেশনের চেষ্টা করবে

ভোলায় ২০ নারী উদ্যোক্তার স্বপ্নপূরণে বিউটিফিকেশন প্রশিক্ষণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

ভোলায় ‘বিউটিফিকেশন’ প্রশিক্ষণ সমাপনী ও টুলস বিতরণ সম্পন্ন হয়েছে। গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় ‘বিউটিফিকেশন’ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সংস্থার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের মধ্য থেকে ২০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মাসব্যাপী এই প্রশিক্ষণটি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বিথী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এসেসর ফারহানা ইয়াসমিন বিপাশা এবং জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মোসাঃ ববিতা আক্তার।
প্রশিক্ষণার্থীদের মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন সুমাইয়া আক্তার। তার অভিজ্ঞতা বিনিময়ের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক সৌন্দর্যসেবা বিষয়ক বিভিন্ন দক্ষতা প্রদান করা হয়। এর মধ্যে স্কিন কেয়ার, পার্টি ও ব্রাইডাল মেকআপ, হেয়ার স্টাইলিং, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার কালারিং ও হেয়ার ট্রিটমেন্ট প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি পার্লার ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও হাইজিন, গ্রুমিং, কেস স্টাডি এবং আয়ুর্বেদ রূপচর্চার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস), কোডেক, আরআরএফ, নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ নারীদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট