1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, মাঠ থেকে তোলা ও সংরক্ষণে ব্যস্ত কৃষক ভোলার কনটেন্ট ক্রিয়েটর রাকিব ঢাকায় নিহত পটুয়াখালীতে ঈদ বাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় ভোলার নানা ঘটনায় পরিকল্পিতভাবে নাম জড়ানো হচ্ছে: অভিযোগ জামাল উদ্দিন চকেটের ভোলার ৪ হাজার মানু‌ষের জন্য খেয়ার টোল মুক্ত করায় আনন্দ মি‌ছিল দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

বিমান বাহিনীর ৫২তম বিমানসেনার ট্রেনিং সমাপনী অনুষ্টিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী স্টেশনে রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাষ্ট এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।
বিমানবাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমানবাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৩৯৯ জন (পুরুষ ৩৭৮ জন এবং মহিলা ২১ জন) রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি-২ মো: মিজানুর রহমান ও এসি-২ মো: সুমন মিয়া যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ মেহেদী হাসান শুভ সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন।

এর আগে বিমান বাহিনীর প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, বাংলাদেশ বিমান স্টেশন শমশেরনগর এর স্টেশন কমান্ডার এয়ার কমডোর মোহাম্মদ মুলতাকুর রহমান, বিএসপি, বিপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং রিক্রুটস ট্রেনিং স্কুল এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো: খায়রুল বাশার.পিএসসি তাঁকে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট