1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বাউফলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মোঃ রায়হান, পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মো. সাগর (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামের মৃধা বাড়ি ও সরদার বাড়ির মধ্যবর্তী বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর পেশায় একজন শ্রমিক এবং একই গ্রামের জয়নাল সরদারের ছেলে।

পুলিশ জানায়, নিহত মো. সাগর নারায়ণগঞ্জ জেলায় একটি রডের দোকানে শ্রমিকের কাজ করতেন। তিন দিন আগে তিনি ছুটিতে নিজ বাড়িতে আসেন। গতকাল রাত ১২ টার দিকে তিনি অজ্ঞাত কারণে বাসা থেকে বের হয়। রাতে সে আর বাসায় ফেরেনি। সকালে গাছের ডালের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট