1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৬৭ জন প্রার্থী এলডিপিকে আসন দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেননি জামায়াত প্রার্থী লালমোহনে নাবালক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার মনপুরার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগ যুবদল আয়োজিত বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টায় রাজশাহী সাহেব বাজার মুনলাইট গার্ডেনে রাজশাহী বিভাগীয় যুবদল আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম রবি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক
মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল ডিকো, নাটোর জেলার হাই তালুকদার, পাবনার ইলিয়াস আহমেদ হিমেল, মাসুদুর রহমান সুজন ও শাহজাহান ফিকীর শুভ্র, সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের রফিকুল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ যুবদলের গোলাম কিবরিয়া শাওন, বগুড়া’র জাহাঙ্গীর আলম, নাটোরের আনিসুর রহমান আনিস, রাজশাহী জেলার রেজাউল করিম মুকুল, নওগাঁ’র রুহুল আমিন মুক্তার, পাবনার মনির আহমদ, জয়পুরহাটের আদনান হোসেন, সিরাজগঞ্জের মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ।
এছাড়াও রাজশাহী বিভাগের প্রতিটি জেলা যুবদলের নেত্রীবৃন্দসহ প্রায় হাজার হাজার নেতাকর্মী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, দলে কোনো অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া যাবে না। কোনো প্রকার দখলদারি, চাঁদাবাজি করা যাবে না। আগামী নির্বাচন অবাদ সুষ্ঠু করতে সর্তক অবস্থানে থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। দখলদারি, চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে। দলকে সুসংগঠিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট