1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে পায়রা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত, ৪ জন আহত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকীর পায়রা সেতুর টোল প্লাজার কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন যুবক নিহত হয়েছেন এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন ইমন (১৬), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। ইমন এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। অন্য নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে মিরাজ নামের এক যুবকের গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া এলাকায়, তবে বাকি ৩ জনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বানারিপাড়া থেকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে একদল বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। লেবুখালী পায়রা সেতুর মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সেতুর রং সাইড দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলে মোট ৬ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের (সিএমএইচ) হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আহত ৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট