1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, মাঠ থেকে তোলা ও সংরক্ষণে ব্যস্ত কৃষক ভোলার কনটেন্ট ক্রিয়েটর রাকিব ঢাকায় নিহত পটুয়াখালীতে ঈদ বাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় ভোলার নানা ঘটনায় পরিকল্পিতভাবে নাম জড়ানো হচ্ছে: অভিযোগ জামাল উদ্দিন চকেটের ভোলার ৪ হাজার মানু‌ষের জন্য খেয়ার টোল মুক্ত করায় আনন্দ মি‌ছিল দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

বিজ্ঞাপন-প্রচারণায় ড. ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুক্রবার (৯ আগস্ট) এ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ২৭টি মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব সামলাবেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন পত্রিকায় তার ছবি ব্যবহার করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন প্রচার করতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট