1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক দক্ষিণ কোরিয়া এআই নিয়ন্ত্রণে যুগান্তকারী আইন চালু করেছে, স্টার্টআপগুলি সম্মতি বোঝা নিয়ে উদ্বিগ্ন ফিলিপাইনস মিয়ানমারের রাজনৈতিক ও জাতিগত গোষ্ঠীগুলিকে ‘স্টেকহোল্ডার মিটিং’-এ স্বাগত জানিয়েছে চীনের গ্রামীণ ব্যাঙ্কগুলি ছাড় দেওয়া সত্ত্বেও ছিনতাইকৃত সম্পত্তি বিক্রি করতে ব্যর্থ পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কুয়াকাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মানববন্ধন ও সৈকত পরিস্কার অভিযান মির্জাগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপর: হাফিজ উদ্দিন আহমেদ

শ্রম আইনে দেয়া দন্ড বাতিল : খালাস পেলেন ড. ইউনূস

বাংলাদেশ সংবাদ সংস্থা
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদ- থেকে খালাস পেয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ  ওই রায়ের বিরুদ্ধে ড. ইউনূসসহ অন্যদের আনা আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন।
ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ ছাড়া প্রত্যেককে অর্থদ- দেয়া হয়।
দ-িত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিলটি সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। আজ শুনানি শেষে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দিলো ট্রাইব্যুনাল।
নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. ইউনূস আগামীকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিবেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট