1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরুণ প্রান

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হৃদয় (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার (১৭ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঈদের নামাজ শেষে মোটরসাইকেল পরিষ্কার করতে নিয়ামতপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানায়, হৃদয় প্রায় মাদকাসক্ত থাকতো।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট