1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত কলাপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গলাচিপায় যৌথ অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, মূল্য প্রায় ২ কোটি টাকা কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত পটুয়াখালীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন পটুয়াখালীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালীতে মায়ানমার থেকে আনা প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬ “শিশু আবিরার ‘বগা সেতু চাই’ বার্তার পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের উদ্যোগ”: সেতুমন্ত্রীর সরেজমিন পরিদর্শন মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

মালয়েশিয়ায় বাংলাদেশি নারীর অপহরণ, দুই মালয়েশিয়ানকে গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় এক বাংলাদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণের জন্য পাঁচ লাখ থাকা দাবি করেছিল একটি অপহরণকারী চক্র। এ ঘটনায় অপহরণকারী বাংলাদেশী দম্পতি মো. শিহাব ও তার স্ত্রী নুপুর সুলতানাকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। একই সময়ে অপহৃত বাংলাদেশি নারী উম্মে রাইজাকেও উদ্ধার করা হয়েছে।

গত ১৩ জুন সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। অপহৃতার বোন জান্নাতুল নাঈমা জানান, তাদের কাজিন উম্মে রাইজাকে মালয়েশিয়ায় টুরিস্ট ভিসায় এনে একটি অপহরণকারী চক্র তাকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এরপর অপহরণকারী চক্রের মূল হোতা মো. শিহাব মোবাইল ফোনে পাঁচ লাখ থাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে বাংলাদেশ কমিউনিটির এক নেতার মাধ্যমে এক লাখ টাকা প্রদান করা হলেও শিহাব আরও চার লাখ টাকা দাবি করে। টাকা না দিলে উম্মে রাইজাকে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এরই মধ্যে চারদিন ধরে অপহৃত নারীকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় শিহাব ও তার সহযোগীরা। পরবর্তীতে জান্নাতুল নাঈমার বাদী হওয়া মামলায় পুলিশ অভিযান চালিয়ে শিহাব ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। এদিকে, অপহরণকারী চক্রের অন্য এক সদস্য টিকটকার হৃদয় পলাতক রয়েছেন বলেও জানা গেছে।

নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী জান্নাতুল নাঈমা ডাংওয়াঙ্গি থানায় রিপোর্ট দায়েরসহ কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ করেছেন। তিনি এ ঘটনায় মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট