1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

নিয়ামতপুরে পুকুরে ভাসা মরদেহ উদ্ধার

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম রতন চন্দ্র শীল (৪৭)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাংগাবাড়ি ইউনিয়নের কালীপদ চন্দ্র শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর পাড়ের বাসিন্দা আশরাফ আলী সকালে জমিতে কাজ সেরে পুকুরে হাত-পা ধোয়ার জন্য আসেন। পুকুরে একটি জামা ভাসতে দেখে হাত দিয়ে টানলে জামার সঙ্গে মরদেহ ভেসে আসে।
তিনি ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী থানায় জানান। থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধারের পর পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিটিআই) এর সদস্যরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।
আরও জানা গেছে, রতন চন্দ্র শীল এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হন। তার মরদেহ নেওয়ার জন্য পরিবারের সদস্যরা রওনা হয়েছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, আগামীকাল ৬ জুন ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট