1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল চীনের বাইটড্যান্স ডৌবাও ২.০ এআই চ্যাটবট উন্মোচন করল পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী প্রার্থীরা চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন, বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী-ভোলা পুলিশ সুপার

লংগদুতে কলেজ শিক্ষার্থী আত্মহত্যায়-অভিযুক্ত প্রেমিক গ্রেফতার

বিপ্লব ইসলাম, লংগদু, রাংগামাটি
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায় নিজ বসত ঘরে গলায় ফাঁসি দিয়ে জেসমিন আক্তার (১৯),পিতা প্রবাসী জাহাঙ্গীর আলম জাবেদের মেয়ে কলেজ ছাত্রী আত্মহত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সেই আলোচিত ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই ভিকটিম জেসমিন আক্তারের মায়ের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত প্রতিবেশী প্রেমিক ফরহাদ কে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

ফরহাদ লংগদু সদর ইউনিয়নের বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকার একই গ্রামের ওসমান গনির ছেলে।

লংগদু থানা পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে জানাযায়, ফরহাদ ও জেসমিন দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলো। মোবাইলের কল লিস্টের সূত্র ধরে জানাযায়, মৃত্যুর কিছুক্ষণ আগেও ছেলে মেয়ে মোবাইল ফোনে কথা বলে।এর একটু পরেই মেয়েটি আত্মহত্যা করে। এই সূত্রের সত্যতা নিশ্চিত করে, লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেফতার করেন।

জেসমিনের মা বলেন, প্রতিবেশী ফরহাদ প্রায় সময় আমার মেয়েকে প্রেমের প্রস্তাবের মাধ্যমে কু-প্রস্তাব দিয়ে আসছে। এসব বিষয়ে ছেলের পরিবারকে বার বার বলা হলেও তারা কোনরকম ব্যবস্থা নেয়নি। মৃত্যুর আগেও আমার মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলে ফরহাদ। তখন আমি বাসায় ছিলাম না। বাসায় এসে দেখি আমার মেয়ে গলায় ফাঁসি দিয়েছে। প্রশাসনের মাধ্যমে আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবী করছি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১ টার সময় লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়ার তিনটিলা নামক এলাকার নিজের বসত ঘরে পরিবারের অজান্তে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁসি দেয় জেসমিন। সে লংগদু মডেল কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী ছিলেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে মোবাইল ফোনের তথ্য ও পরিবার এবং এলাকাবাসীর দেওয়া তথ্যমতে তাদের প্রেমের সম্পর্কের কথা উঠে আসে। পরবর্তীতে মেয়ের মা বাদী হয়ে লংগদু থানায় অভিযোগ দায়ের করলে, অভিযোগের ভিত্তিতে লংগদু থানা পুলিশ প্রেমিক ফরহাদকে গ্রেফতার করে। এর আগে ভিকটিমের মরদেহ ময়না তদন্ত করে, পরিবারের নিকট লাশ বুঝিয়ে দেওয়া হয় । এদিকে প্রেমিক কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট