1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা-১ আসনে পার্থের পক্ষে প্রতিদিনই ভোট চাচ্ছেন স্ত্রী শেখ শাইরা শারমিন ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন, থাকছে ড্রোন নজরদারি স্বর্ণ ও রৌপ্যে অস্থির লেনদেনে দর বৃদ্ধি; সিএমই আবার মার্জিন বাড়িয়েছে জাপানের সাবেক মুদ্রা প্রধান: বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপের সঙ্গে সুদহার বাড়ানো দরকার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে পারমাণবিক আলোচনায় ডি-এসক্যালেশনের চেষ্টা করবে

ভাঙ্গায় ট্রেনে কাটা পরে রেল প্রকল্প শ্রমিকের মৃত্যু

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় একই এলাকায় ফের ট্রেনে কাটা পরে এক রেল প্রকল্প শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সূত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় সাধারণ জনগণের মাঝে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে।উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন দীঘলকান্দা গ্রামের ইটভাটার বিপরীতে রেললাইনে কাটা পরে রবিউল শেখ (১৮) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত রবিউল উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের লিটন শেখের ছেলে এবং রেল প্রকল্পে চাকরি করতো বলে জানা যায়।

মঙ্গলবার (৪ জুন) সকাল আনুমানিক ৯ টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে খুলনা থেকে ঢাকাগামী থেকে একটি ট্রেন ওই এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ছিন্নভিন্ন মরদেহটি পুলিশ রেললাইন থেকে উদ্ধার করে।

এঘটনায় নিহতের পরিবারের সদস্যরা জানান, সে রেললাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে রেল প্রকল্পে আসে।

রবিউলের বাবা জানান, ২ মাস আগে রেল প্রকল্পে চাকরি নিয়েছে। আজ সকালে আমার কাছ থেকে ১০০ টাকা ভ্যান ভাড়া নিয়ে সকাল ৬টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। দশটার দিকে সংবাদ পাই আমার ছেলে রেল লাইনে কাটা পড়ে নিহত হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ. এস. আই প্রফুল্ল জানান, রেললাইনে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, একই স্থানে গত মঙ্গলবার পাশ্ববর্তী গ্রামের নেহার বেগম নামে এক মহিলা ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়। আজ আবার একই স্থানে মর্মান্তিক এ ঘটনা ঘটায় স্থানীয় জনসাধারণের মাঝে এক অদৃশ্য আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট