1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

“নো হেলমেট,নো ফুয়েল” বাস্তবায়নের লক্ষ্যে সম্মানিত পেট্রোল পাম্প মালিকগণের সাথে পুলিশ সুপার নীলফামারী মহোদয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জসিনুর রহমান, নিলফামারী
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপদজনক যানবাহন মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে মঙ্গলবার (২৮ মে ২০২৪ খ্রিঃ) বিকেল ৪:০০ ঘটিকায় জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে “নো হেলমেট,নো ফুয়েল” বাস্তবায়নের লক্ষ্যে সম্মানিত পেট্রোল পাম্প মালিকগণের সাথে পুলিশ সুপার নীলফামারী মহোদয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়।

 

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন এক জরিপে দেখা গেছে রংপুর বিভাগের অন্যান্য জেলার তুলনায় নীলফামারী জেলায় সড়ক দুর্ঘটনার হার বেশি এবং বেশিরভাগ দুর্ঘটনায় ঘটে মোটরসাইকেল দ্রুত গতিতে চালানো ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর কারণে,তবে বর্তমানে জেলা পুলিশ, নীলফামারীর তৎপরতার কারণে এ হার কমে এসেছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত পেট্রোল পাম্প মালিক গনের সম্মতিক্রমে জেলা পুলিশ নীলফামারীর পক্ষ থেকে কোন পেট্রোল পাম্পেই হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের পেট্রোল দেওয়া হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। পুলিশ সুপার মহোদয় সকলকে অবহিত করে বলেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে  নীলফামারীর প্রতিটি সড়কে ট্রাফিক বিভাগ, নীলফামারী কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হবে। পুলিশ সুপার, নীলফামারী মহোদয় সম্মানিত নীলফামারীবাসির সহযোগিতা কামনা করেন।

 

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; টিআই, সদর ট্রাফিক নীলফামারী, ডিআইও-১ নীলফামারী, সম্মানিত পেট্রোল পাম্প মালিক সহ তাদের প্রতিনিধিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট