1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

সাভারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায়, গ্রেপ্তার ২

সোহাগ হাওলাদার, সাভার,ঢাকা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে দ্যা ডেইলি স্টার পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট ও নাগরিক টেলিভিশন এর সাভার প্রতিনিধি সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এরআগে গতকাল রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তারা দুই জনই সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাস করতেন। মুলত এই দুই জন ঘটনার দিন সাংবাদিকের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মে কাতলাপুরের বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান আকাশ। সেখানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বের করে দিয়ে দখলের পর সিসি ক্যামেরা ভাঙচুর করে দখলকারী। এসময় সিসি ক্যামেরা ভাঙচুরের ভিডিও ধারন করায় দখলকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর অতর্কিত হামলা করে মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল ও তার পর রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করেন। হামলায় সাংবাদিক আকাশের চোখের কর্ণিয়ায় মারাত্মক জখম হয়।

এব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করা হলে গতকাল রাতে দুইজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট