1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

পানছড়িতে গুচ্ছগ্রামের গম না দেওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ৩ জন

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মোহাম্মদপুর গুচ্ছগ্রামে রেশন কার্ডধারী আমির হোসেন কাউন্টারে তার ন্যায্য পাওনা গম চাওয়ায় প্রজেক্ট চেয়ারম্যান মোহাম্মদ পুরের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য ইউসুফ আলীসহ তার ছেলে ও আত্মীয় স্বজন দ্বারা মারাত্মক ভাবে হামলার স্বীকার হয় কার্ডধারী আমির হোসেন, তার স্ত্রী ও তার ছোট ভাই ফারুক হোসেন।

বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪ টার দিকে মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নাম প্রকাশহীন এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কার্ডধারী আমির হোসেন প্রজেক্ট চেয়ারম্যান ইউসুফ আলী থেকে চাল ও গম দুইটি চাওয়ায় শুধু চাল আছে।গম নেই বলে জানায়।

এই নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে।এই ঘটনায় আমির হোসেন (৫৫) এর মাথায় দায়ের কোপ দেওয়া হয়।তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়। তার স্ত্রী (৪৫)পারুল বেগম ও ছোট ভাই ফারুক ( ৪২) হোসেনকে লাঠি ও কিল ঘুষি দেওয়া হয় বলে জানা যায়।

এই দিকে আমির হোসেন ও তার স্ত্রী পারুল বেগমকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

এই দিকে এইসব ঘটনা অস্বীকার করেন প্রজেক্ট চেয়ারম্যান ও মেম্বার ইউসুফ আলী। তিনি বলেন, আমির হোসেন ও তার ভাই ফারুক আমার প্রজেক্টে এসে ঝামেলা করে। এবং অতর্কিত ভাবে হামলা করে আমার কর্মীদের উপর।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং তদন্ত সাপেক্ষে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট